
বাড়ি তৈরিতে সিভিল ইঞ্জিনিয়ার কেন?
সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা পুরকৌশলের অস্তিত্ব মানব ইতিহাসের সেই প্রাচিন যুগ থেকেই পাওয়া যায়। খ্রিস্টপূর্ব ৪০০০ সালে প্রাচীন মিশরীয় সভ্যতা ও মেসোপটেমিয়া সভ্যতা থেকে এর শুরু বলে অনেকে ধারনা করে থাকেন। উকিপিডিয়া বলছে পুরকৌশল হল প্রকৌশল ব্যবস্থার অন্যতম শাখা যেখানে নকশা, নির্মাণ কৌশল, বাস্তবিক বা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা পরিবেশের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়, যার মধ্যে ভবন থেকে শুরু করে রাস্তা, সেতু প্রভৃতি সবই অন্তর্ভুক্ত। আমরা এখানে আজকে দেখবো একটি বাড়ি তৈরিতে কেন আপনি একজন পুরকৌশলীর শরণাপন্ন হবেন।
আমরা মাটির মানুষ, সেই মাটি থেকেই শুরু করা যাক। যাদের ভূতত্ত্ব সম্পর্কে জ্ঞান আছে তারা জানেন যে পৃথিবির মাটি বিভিন্ন স্তরে স্তরে গঠিত। কোন স্তরে যেমন রয়েছে রয়েছে বালি মাটি তেমনি কোন স্তরে রয়েছে কাদা। আর এই স্তর গুলোর ভার বহন করার ক্ষমতা কিন্তু এক নয়। বাড়ি তৈরির শুরুতেই আপনাকে আপনার জমির মাটি পরীক্ষা করে দেখে নিতে হবে তার কোন স্তরে বাড়ির ভিত্তি স্থাপন করলে আপনার বাড়িটি থাকবে সুরক্ষিত। আর এ কাজটি আপনাকে করে দিবে কেবল মাত্র একজন সিভিল ইঞ্জিনিয়ার। এছারাও তারাই আপনাকে বলে দিবে আপনার কাঙ্ক্ষিত ভবনটির জন্য পাইল ব্যবহার করতে হবে কিনা।
একজন সিভিল ইঞ্জিনিয়ার আপনাকে দিতে পারে আপনার চাহিদা ও যুগপোযগি বাড়ির নকশা। আপনি হয়তো ভাবছেন এত সহজ, যেকন রাজমিস্ত্রি দিয়েই এটা করিয়ে নেয়া যাবে। কিন্তু আর একবার ভেবে দেখুন। একটি বাড়ি আপনার সারা জীবনের স্বপ্ন। আর এই স্বপ্ন সত্যি করতে একজন পেশাদার ইঞ্জিনিয়ারই পারবে আপনাকে চূড়ান্ত সহযোগিতা করতে। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে মনকাড়া ও আকর্ষিণীয় ডিজাইনের বাড়ি আপনাকে একজন ইঞ্জিনিয়ারই করে দিতে পারবে।
বাড়ি তৈরিতে প্রয়োজনীয় নিয়ম কানুন, সুক্ষ হিসাব নিকাশ কি আপনার রাজমিস্ত্রি আপনাকে দিতে পারছে। একজন সিভিল ইঞ্জিনিয়ার জানেন কোন ক্ষেত্রে কি ধরনের সুত্র ব্যবহার করতে হয়, বাড়ি তৈরিতে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিধি নিষেধ একমাত্র তিনিই জানেন। তিনিই পারেন আপনার বাড়িটিকে ভুমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য সহনশীল করে তুলতে।
গতানুগতিক রেওয়াজের বাহিরে গিয়ে আপনার নির্মাণ কাজকে দ্রুততর করা এবং কম খরচে কাজ শেষ করানো একমাত্র সিভিল ইঞ্জিনিয়ারই করতে পারেন। নির্মাণ কাজে অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার আপনার বাড়িটিকে যেকোন রকম অনাকাঙ্ক্ষিত ক্ষয় ক্ষতি থেকে রক্ষা করবে। বাড়ি তৈরিতে ইট, বালি, সিমেন্টের সঠিক হিসাব আপনাকে অনাকাঙ্ক্ষিত খরচের হাত থেকেও বাঁচাবে।
তাহলে আর দেরী কেন, আজই যোগাযগ করুন আমাদের সাথে। আপনার সপ্নকে বাস্তবে রূপান্তর করার দায়িত্ব আমাদের দিয়ে আপনি থাকতে পারেন নিশ্চিন্তে।
ঢালাই এ সিমেন্ট, বালি ও খোয়ার হিসাব
Rokib Uddin / Suggestion / 11605 views
Rokib Uddin / Structural Design / 1485 views
Saidur Rahman / Idea / 1403 views
Diagonal Crack in Concrete Beam
Saidur Rahman / Structural Design / 1379 views
Damp Proof Course for Building
S M Fazle Rabbi / Suggestion / 1364 views
S M Hasnat Jamil / Structural Design / 1108 views
কংক্রিটের মিশ্রণ ও আনুপাতিক ব্যবহার
Saidur Rahman / Structural Design / 1067 views
S M Fazle Rabbi / Idea / 926 views
Mostafizur Rahman / Idea / 802 views
Use of Brick Chips and Stone Chips
S M Hasnat Jamil / Suggestion / 760 views
Author: Mostafizur Rahman / Catagory: Suggestion / 02 May, 2020 / 511 views