
Curing অর্থ আরগ্যকরণ।বিষয়টি হাস্যকর। আসলে অনেক সময় কিছু ইংরেজি শব্দের বাংলা অর্থ আমরা যা চাচ্ছি তার সাথে মিলে না। এটাও অনেকটা সেরকম। রোগ আরগ্যের বিষয়টা ডাক্তারদের জন্য, তাইনা? আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল কনক্রিটের Curing ।
কনক্রিটের Curing হল কনক্রিটের আদ্রতা ধরে রাখা বা বজায় রাখার উপায়। আমরা কেন কনক্রিটের আদ্রতা ধরে রাখতে যাব? এটা করলে কি লাভ? এর উত্তর জানতে হলে আমাদের জানতে হবে সিমেন্টের hydration সম্পর্কে। সিমেন্টের সাথে পানির রাসায়নিক বিক্রিয়া কে বলা হয় hydration of cement ।এই রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয়, যাকে বলে heat of hydration of cement । এই তাপের কারণে কনক্রিটে আদ্রতার পরিমাণ কমতে থাকে। তা ঠেকাতে যে পদ্ধতি আমরা ব্যবহার করি তাই হল কনক্রিটের Curing।
কিভাবে করব?
আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই যে পদ্ধতি ব্যবহার হয় তাকে ইংরেজি তে বলে Ponding । এতাই সবচেয়ে সহজ বুদ্ধি, কনক্রিটের ধার দিয়ে মাটির কাদা বা অন্য কিছু দিয়ে বাঁধ তৈরি করে পানি ধরে রাখা হয়। এছাড়া অনেক সময় দেখা যায় পিলার এর গায়ে চট জরিয়ে ভিজিয়ে দেয়া হয়, এই পদ্ধতির নাম Wet covering। আর ইটের দেয়াল, গাঁথুনির পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভেজাতে হয়, এই পদ্ধতি হল Sprinkling।
কত দিন করব?
সাধারণত ঢালাইয়ের পর ২৮ দিন পর্যন্ত Curing করে যেতে হয়। এসময় কনক্রিটের শক্তি খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। তাই এসময় আদ্রতা নিয়ন্ত্রন করা খুবি জরুরী। অনেকে ভেবে থাকেন যে ২৮ দিনেই কনক্রিট সমস্ত শক্তি অর্জন করে নেয়। এটি একটি ভুল ধারণা।
সর্বশেষ প্রশ্ন হল এটি না করলে কি কি ক্ষতি হতে পারে?
যদি Curing ঠিক ভাবে করা না হয়, তাহলে সিমেন্টের hydration ঠিক ভাবে হবে না। ফলে যে পরিমাণ শক্তি ওই কনক্রিটের হওয়ার কথা ছিল তা আর হবে না। খুব সহজেই এতে ফাটল দেখা যাবে এবং এর উপর ভাগ থেকে কনক্রিট খুলে আসতে শুরু করবে।
যত ভাল ভাবেই ডিজাইন করা হোক অথবা ভাল সিমেন্টই আপনি ব্যবহার করুন না কেন, Curing অত্যন্ত জরুরী। তাই যারা বাড়ি তৈরি করছেন বা আগামিতে করবেন তাদের সকলের এটি সঠিক ভাবে জানা উচিৎ।
ঢালাই এ সিমেন্ট, বালি ও খোয়ার হিসাব
Rokib Uddin / Suggestion / 11605 views
Rokib Uddin / Structural Design / 1485 views
Saidur Rahman / Idea / 1403 views
Diagonal Crack in Concrete Beam
Saidur Rahman / Structural Design / 1379 views
Damp Proof Course for Building
S M Fazle Rabbi / Suggestion / 1364 views
S M Hasnat Jamil / Structural Design / 1108 views
কংক্রিটের মিশ্রণ ও আনুপাতিক ব্যবহার
Saidur Rahman / Structural Design / 1067 views
S M Fazle Rabbi / Idea / 926 views
Mostafizur Rahman / Idea / 802 views
Use of Brick Chips and Stone Chips
S M Hasnat Jamil / Suggestion / 760 views
Author: S M Hasnat Jamil / Catagory: Idea / 08 April, 2020 / 544 views